বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আলফাডাঙ্গা উপজালায় আহবায়ক কমিটি অনুমদন !!

চায়না রানী সাহা কে আহবায়ক, সমীর কুমার সরকার কে যুগ্ম আহবায়ক ও অমল পোদ্দার কে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর জেলা কমিটি। বিগত ইং ০২- ০৩- ২০২০ ইং রোজ সোমবার সভাপতি সুমন মন্ডল ও সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তীর যৌথ স্বাক্ষরে এ অনুমোদন গৃহীত হয়। এবং দপ্তর সম্পাদক মিলন মন্ডল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

উক্ত কমিটিকে ২১ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জেলা কমিটির সভাপতি সুমন মন্ডল। 

আলফাডাঙ্গা উপজেলা আহবায়ক কমিটি গঠন হওয়ায় হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপংকর শিকদার দিপু, সাধারন সম্পাদক সাজন কুমার মিশ্র, মুখপাত্র সুমন কুমার রায় এবং যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোপাল কর্মকার ও সাধারন সম্পাদক অমিত ভৌমিক  সহ ফরিদপুর জেলা কমিটির পক্ষ থেকে নবাগত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।

এবং সভাপতি সুমন মন্ডল তার ভেরিফাই ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সার্বঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

أحدث أقدم