ফরিদপুর জেলা কমিটিতে শুন্য পদে 'মহিলা বিষয়ক সম্পাদক' নির্বাচিত হলো মিষ্টি মন্ডল।।

বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর জেলার মহিলা বিষয়ক সম্পাদক শুন্য পদে মিষ্টি মন্ডল  নির্বাচিত হয়েছেন। অদ্য ১২-১১-২০২০ ইং রোজ বৃহস্পতিবার সভাপতি সুমন মন্ডল ও সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তীর যৌথ স্বাক্ষরে এ অনুমোদন গৃহীত হয়। এবং দপ্তর সম্পাদক মিলন মন্ডল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

ফরিদপুর জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপংকর শিকদার দিপু, সাধারন সম্পাদক সাজন কুমার মিশ্র, মুখপাত্র সুমন কুমার রায় এবং যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোপাল কর্মকার ও সাধারন সম্পাদক অমিত ভৌমিক  সহ ফরিদপুর জেলা কমিটির পক্ষ থেকে নবাগত সদস্যকে শুভেচ্ছা জানিয়েছে।

এবং সভাপতি সুমন মন্ডল ভেরিফাই ফেসবুক থেকে পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সার্বঙ্গীন মঙ্গল,  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


أحدث أقدم