এক সমুদ্র চাপা কষ্ট নিয়ে পুনঃনির্মাণ শুরু করেছেন দেবি দুর্গার মুর্তি। ২০/১০/২০২০ ইং রোজ মঙ্গলবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া কর্মকার বাড়ি দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেন নয়ন মোল্যা (২৮) পিং- গাউজ সাং- রামদিয়া ও রাজু মোল্যা (৩০) পিং- হিরু মৃধা, সাং- রামদিয়া।
খবর পেয়ে রাতেই দুজনকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ। আজ বিকাল ৪:০০ ঘটিকায় ফরিদপুর জেলার সভাপতি সুমন মন্ডলের নেতৃত্বে ভাংচুরকৃত প্রতিমা পরিদর্শনে যায় বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও ছাএ পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার দাস, বোয়ালমারী উপজেলা কমিটির সভাপতি অরূপ কুমার মিত্র, সাধারণ সম্পাদক পিয়াস সাহা, সহ সভাপতি কল্লোল বিশ্বাস, সিঃসহ সভাপতি চিন্ময় দাস, সহ সভাপতি অসীম সরকার, সহ সভাপতি প্রভাস মালো, সিঃ সহ সাধারণ সম্পাদক প্রদীপ বালা, সহ সাধারণ সম্পাদক দীলিপ কুমার ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক শোভন কুমার সাহা, প্রলয় কুমার কার্যনিবার্হী সদস্য, উপজেলা হিন্দু ছাএ পরিষদের নেতা পল্লোব কুমার বালা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উক্ত মন্দিরে উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।