নগরকান্দা আওয়ামীলীগের কর্মী আজাদ হোসেনের রাজনৈতিক কিছু কথা।।


ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী পি ও মোঃআজাদ হোসেন ২০০২ থেকে ২০০৫ সালে নগরকান্দার আওয়ামী রাজনীতি বিশেষ করে প্রানপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে একটি কুচক্রী মহল সর্বাত্মক ষড়যন্ত্রের নীলনকশার যে কালিমা লেপন করতে চলেছিল তাকে প্রতিরোধের জন্য দূর্বার আন্দোলন, সংগ্রামে হাতেগোনা যে কয়জন ঝাঁপিয়ে পড়েছিল তার মধ্যে এই ছোট্ট আজাদ ও ছিল। 

তখনকার আওয়ামী লীগের নেত্রীত্বের প্রতিটি আদেশে জীবনবাজী রেখে রাজপথে জীবনের মায়া ত্যাগ করে চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রের জালছিন্ন করে নেত্রীর বিরুদ্ধে যাঁরা অবস্থান করেছিল তাদের নগরকান্দার মাটি থেকে বিতাড়িত করেছিল, এরপর বয়স বারার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে নেত্রীর প্রতি আস্থা রেখেছে, এরপরের ইতিহাস সবারই কমবেশি জানা আছে আজকের নগরকান্দা, সালথার শান্তির দূত সাহদাব আকবর চৌধুরী লাবু মামার জন্য। 

আবারও জীবনবাজী রেখেছিল রাজপথে, এরপর গত জাতীয় নির্বাচনে যখন সাজেদা আপার নমিনেশন নিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছিল তখন এই আজাদ সহ হাতেগোনা কয়েকজন মিলে লাবু মামার নেত্রীত্বে ফরিদপুরের ততকালীন পুলিশ সুপারের ক্রস-ফায়ারের হুমকির তোয়াক্কা না করে রাজপথ অবরোধ, মিছিল, মিটিং করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে বিষয়টি নিয়ে আসেন এবং জননেত্রী শেখ হাসিনা তাঁর অভিভাবক খ্যাত আমাদের প্রানপ্রিয় নেত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আবারও তাকে মহান জাতীয় সংসদের সংসদ উপনেতা নিয়োগ করে সন্মানিত করেছিল।

অত্যপর ফরিদপুরের পরিবর্তিত রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে জামাল,কামাল গংরা যখন ভাড়াটিয়া দালালের মাধ্যমে নেত্রীর ছোট ছেলে এবং তার রাজনৈতিক প্রতিনিধি সাহদাব আকবর চৌধুরী লাবু মামার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং কুরুচিপূর্ণ কথা রটাচ্ছিল তখনও আবার গর্জে উঠে তাদের প্রতিরোধের জন্য। 

মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করলো জামাল, কামাল গংদের,তবে সেই ছোট্ট আজাদ শুধু কর্মী হিসাবে নয় আজ নেতা হিসাবে নেত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতৃত্ব দিতে বদ্ধপরিকর। আজকের মহান সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসাবে আজাদ হোসেন নেত্রীর পাশে আছেন ভ্যানগার্ডের মতোই।

পরিশেষে নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং সংসদ উপনেতার সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যাক্তিগত সহকারী এবং শান্তির দূত সাহদাব আকবর চৌধুরী লাবু মামার বিশ্বস্ত কর্মী আজাদ হোসেনের জন্য দোয়া ও শুভকামনা করি।
أحدث أقدم