ঝাটুরদিয়া- হরিরহাট যোগাযোগের এক মাত্র রাস্তাটি পানির স্রোতে বিলুপ্ত প্রায়।।



হরিরহাট বাজার থেকে ঝাটুরদিয়া হাইওয়ে বিশ্বরোডে আসার একমাত্র যোগাযোগ মাধ্যম এই রাস্তাটি। প্রায় ২০ গ্রামের মানুষ এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করে। ৭ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটিতে ২ কিলোমিটার পিচ ঢালাই হলেও বাকি ৫ কিলোমিটার ইটের রাস্তায় যেন প্রতিনিয়ত দুর্ভোগের অন্ত নেই এই এলাকায় জনসাধারণের। 

বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তার বেস কিছু স্থানে পানি উঠে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পরেছে রাস্তাটি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কয়েকদিন যাবত রাস্তায় পানি স্থায়ী হওয়ায় নিন্ম মানের কাচামাল দ্বারা পিচ আর্বিত পাকা রাস্তাটি পিচ উঠে বিলিন হয়ে গেছে।

প্রবল স্রোতে রাস্তার বেস কয়েকটি স্থান ভেংগে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগের তুংগে এই এলাকার মানুষ।

স্থানীয় লোকজন জানায় এই এলাকায় রাজনৈতিক কোন্দলের কারনে কোন উন্নয়ন নেই। এমন অসংখ্য গ্রাম ও রাস্তা আছে বর্ষা মৌসুমে চলাচল অযোগ্য হয়ে পরে। এ বছর ভয়াবহ বন্যায় কোন জনপ্রতিনিধি এসে আমাদের কোন প্রকার সাহায্যে থাক দূরের কথা আমাদের খোঁজ খবর নিতেও কেউ আসে নাই। 
নবীনতর পূর্বতন