ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের মোঃ বাইজিত নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায় কদমতলী গ্রামের মোঃফারুক মোল্লার ছেলে জীবিকার সন্ধানে ফারুক মোল্লা সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। ফারুক মোল্লার স্ত্রী ছেলে মেয়েদের ঘরে রেখে রান্না করার কাজে ব্যস্ত ছিলেন।
কোন এক ফাঁকে ঘর থেকে বেরিয়ে যায় শিশু বাজিত সম বয়সীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় বাজিত। খেলার সাথীরা গিয়ে খবর দেয় বাইজিদের মায়ের কাছে বাজিত মা ঘটনাস্থলে এসে পাড়াপতিবেশির সহযোগিতায় পানি থেকে তুলে আনে শিশু বাইজিদ কে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছে আনে শিশু বাইজিত কে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এই শিশু বাইজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।