নগরকান্দায় চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।


ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৮নংওর্য়াডের  কলেজ বালিয়া গ্রাম থেকে মান্দার মুন্সী নামে এক চোর কে হাতেনাতে ধরে এলাকাবাসী। 

জানা যায় নগরকান্দা পৌরসভার কলেজ বালিয়া গ্রামের সাইদুল মিয়ার বাড়িতে  মঙ্গলবার দিবাগত রাতে ঘরের দরজা খুলে ঘরে ঢুকে নগদ ১৩ হাজার টাকা একটি মোবাইল ও বিভিন্ন  মালামাল সরিয়ে ছিল    এমন সময় প্রকৃতির ডাকে ঘুম ভেঙে যায় সাইদুল মিয়ার ছোটবোনের চোর ঘরে দেখে  সে চিৎকার চেচামেচি করলে বাড়ির অন্য সদস্যরা ওঠার আগেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  

সাইদুল মিয়ার ছোটবোন আরো বলেন   আমি চোর কে চিনে ফেলি ও চোররা পালিয়ে যাবার সময় এলাকাবাসীর সহযোগিতায় চোর ধরতে আমরা সক্ষম হই। এলাকাবাসী বলেন  রাত আনুমানিক সাড়ে তিনটার সময় আমরা পার্শ্ববর্তী গ্রামের মৃত  আতর আলীর ছেলে মান্দার কে আমরা হাতেনাতে ধরে বাড়িতে এনে শিকল দিয়ে বেঁধে রাখি। 

চোর মান্দার মুন্সির বলেন আমার সাথে আরও তিনজন চোর ছিল, তারা পালিয়ে যায়  আমাকে আমার বাড়ি থেকে ধরে  আনে।চোর মান্দার আরো বলেন আমার সাথে ছিলো কলেজ বালিয়া গ্রামের উধান কাকার ছেলে সৌরভ,কোদালিয়া শহিদ নগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের কদম মোল্লা, ও জুঈুরদী গ্রামের রাসেল নামে একজন  আমার সাথে ছিলো। 

নগরকান্দা পৌরসভার ৮নং ওর্য়াডের কাউন্সিল মোঃ আমিন ফকির বলেন মান্দার মুন্সি পেশায় একজন চোর ওর সাথে জারা   ছিলো তারা ও প্রকৃতি চোর তারা অনেক বার চুরি করতে গিয়ে ধরা  খেয়েছে। এই চোররা যদি বাহিরে থাকে তাহলে এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাবে।

নগরকান্দা থানায় খবর দিলে নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেনের নির্দেশে এএসআই লিয়াকত  হোসেনের কাছে চোর মান্দার মুন্সি কে সোর্পদ করি৷
أحدث أقدم