চরভদ্রাসনে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের উপজেলা কমিটি গঠন।।


২৮'শে নভেম্বর ২০২০ ইং তারিখে চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বাবু রতন টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সভাপতি বাবু সুমন মন্ডল ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদরপুর উপজেলার সভাপতি বাবু পবিত্র চক্রবর্তী। 

শনিবার বিকাল ৫টায় চরভদ্রাসন সর্বজনীন দূর্গা মন্দিরে রতন টিকাদার কে সভাপতি  ও শ্যামল সিং কে সাধারণ সম্পাদক ও হৃদয় রায় কে সাংগঠনিক সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় ফরিদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সুভেচ্ছা বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পাদক সুদর্শন চক্রবর্তী,  সহ সাভাপতি তরুন পাল, আইন বিষয়ক সম্পাদক ননী গোপাল বিশ্বাস, সদরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সহ আরো অনেকে।
নবীনতর পূর্বতন