ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কমিটি অনুমোদন হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি সি.আই.পি যশোদা জীবন দেবনাথকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র কমিটির নের্তৃবৃন্দরা।
গত ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় সি.আই.পির নিজ বাস ভবণে ফরিদপুর সদর ধোপাডাঙ্গায় এ শুভেচ্ছা প্রদান করা হয়।
সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি অরুপ কুমার মিত্র, সাধারণ সম্পাদক পিয়াস সাহা, সহ-সভাপতি কল্লোল বিশ্বাস, চিন্ময় কুমার দাস, অসীম সরকার, সনজিৎ বালা, প্রভাষ মালো, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বালা, দীলিপ কুমার ঘোষ, পুলক সাহা, শোভন কুমার সাহা, অমিত বিশ্বাস, রিপনসহ কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ।
শুভেচ্ছা শেষে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর জেলার সভাপতি সুমন মন্ডল মুঠোফোনে বোয়ালমারী উপজেলা কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানায়।